মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা সেখানে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন।
গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে এস আলম ও চাকরিচ্যুতদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ব্যাংকটির পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে, চাকরিচ্যুতরা পাল্টা কর্মসূচি পালন করে তাদের দাবি তুলে ধরছেন। এ পরিস্থিতিতে মতিঝিলে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অনলাইন ডেক্স 























