ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্ণীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে উদ্ধার হলো চুরি হওয়া গরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

লক্ষ্ণীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর মালিকপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা জানতে চান, গরুটি সেখানে কিভাবে গেল এবং এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কিনা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল, দেলুর সঙ্গে চুরির ঘটনায় কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা-এ বিষয়ে দেলুকে একাধিক কল করেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা মনে করছেন, অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

লক্ষ্ণীপুরে বিএনপি নেতার গোয়ালঘরে উদ্ধার হলো চুরি হওয়া গরু

আপলোড সময় : ০৮:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬