রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
নির্মাণ কাজের আওতায় ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেনের পাশাপাশি মাটি ভরাট এবং ছাউনি নির্মাণ করা হবে। এ সময় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন এবং নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছি।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। তিনি বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও বলেন, দীর্ঘদিন ধরে গোরস্থানের উন্নয়নে সহযোগিতা না পাওয়ার পর প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে কাজ শুরু হওয়ায় তারা কৃতজ্ঞ।
এ সময় উপস্থিত ছিলেন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং রাসিকের প্রকৌশলীবৃন্দ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রশাসক উপস্থিত ব্যক্তিদের মাঝে ডেঙ্গু জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অনলাইন ডেক্স 























