ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। এবারের উৎসবে সর্বোচ্চ সম্মান গোল্ডেন লায়ন জিতে নিয়েছে মে এল-তুকির পরিচালিত ‘ওম্যান আননোন’।

পুরস্কার গ্রহণের সময় এল-তুকি নারী নির্মাতাদের সমান সুযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এই মহান সম্মানের জন্য জুরিকে ধন্যবাদ। আর বিশেষভাবে তোমাকে, ম্যাগি (জুরিপ্রধান)।’

এবারের উৎসবে নারী নির্মাতাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা ছিল। প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতি ছিলেন নারী নির্মাতা ও অভিনেত্রী ম্যাগি জিলেনহাল। গোল্ডেন লায়ন জিতে নারী নির্মাতাদের অংশগ্রহণ নিয়ে আলোচনায় কিছুটা ভারসাম্য ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ওম্যান আননোন’ সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ভলপি কাপ জিতেছেন ম্যাথিল্ড আর্সেল। তিনি বলেন, ‘নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে ভেনিসে, আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা হচ্ছে।’

সেরা অভিনেতার ভলপি কাপ পেয়েছেন জন মালকোভিচ। ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তার মাধ্যমে তিনি জুরিকে ধন্যবাদ জানান।

এছাড়া, গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে লি চ্যাং-দং পরিচালিত ‘পসিবল লাভ’। সেরা পরিচালকের জন্য সিলভার লায়ন পেয়েছেন রুশ নির্মাতা ইলিয়া খ্রজানভস্কি। এবারের উৎসবে যুদ্ধ ও সংঘাতের বাস্তবতা উঠে এসেছে পুরস্কারের মঞ্চে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রয়াত ব্রিটিশ প্রযোজক জেরেমি থমাসের নাম স্মরণ করা হয়। তিনি শুক্রবার ৭৭ বছর বয়সে মারা যান। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব নারী নির্মাতাদের প্রতিনিধিত্ব নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

আপলোড সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬