ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন গ্রহণ, জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন এবং বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে কমিশন গ্রহণ করেছেন এবং সিটি করপোরেশনগুলোর টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদ প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা এবং ডিসি পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া, বিভিন্ন প্রকল্পে ব্যয় বাড়িয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

দুদকে দেওয়া আবেদনে দাবি করা হয়েছে, আসিফ মাহমুদ বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে পর্তুগালে জমি কিনেছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছেন।

দুদকের নথিতে বলা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

আপলোড সময় : ০৫:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬