আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, কোনো সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারকাজে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে যদি হুমকি প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, পিবিআই তদন্ত করছে এবং তাদের কাছে একটি লিখিত আবেদন এসেছে। আবেদনটি খতিয়ে দেখা হবে এবং বিষয়টি সিস্টেমেটিক অফেন্সের আওতায় না এলে আবেদনকারীদের জানানো হবে।
তিনি আরও জানান, সাগর-রুনির পরিবার মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করলে ফলপ্রসূ কিছু আসতে পারে। এ বিষয়ে কিছু সূত্র পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 
























