ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সদস্যদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান আল-সিসির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বে চলমান পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্যে অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল হতে এই সহযোগিতা প্রয়োজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আল-সিসি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রবৃদ্ধির উৎসে বৈচিত্র্য আনা, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, মানুষের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।’

তিনি গ্লোবাল সাউথ অর্থাৎ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। আল-সিসি বলেন, ‘উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতা প্রয়োজন।’

টেকসই উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। আল-সিসি জানান, মিসর বন্দর, পরিবহন করিডর ও লজিস্টিকস নেটওয়ার্কে বিনিয়োগ করছে, যার কেন্দ্রে রয়েছে সুয়েজ খাল।

তিনি বলেন, ‘খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা, বাণিজ্য ও বিনিয়োগের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং সরবরাহব্যবস্থায় বিঘ্ন মোকাবিলার সক্ষমতার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা সরাসরি সম্পর্কিত।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

ব্রিকস সদস্যদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান আল-সিসির

আপলোড সময় : ০৪:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬