ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী বললেন স্পিকার হাফিজ উদ্দিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিতেন, কিন্তু তার ভেতরেই গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার মনোভাব লুকিয়ে ছিল। তিনি অভিযোগ করেন যে, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন, অথচ তিনি জানতেন তাদের অবস্থান কোথায়।

হাফিজ উদ্দিন বলেন, ১৭ বছরের কৃতকর্মের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। তিনি দাবি করেন, পুলিশ বিভিন্ন থানায় আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে।

স্পিকার বেনজীর আহমেদের বিষয়ে বলেন, তিনি বাংলাদেশের জায়গাজমির একটি বিরাট অংশ নিজের পরিবারের নামে লিখে নিয়েছেন এবং বনাঞ্চল দখল করেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে এবং তাদের সম্পদ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী এবং উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী বললেন স্পিকার হাফিজ উদ্দিন

আপলোড সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬