ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্যোক্তা ও গবেষকদের সহায়তায় সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন। তিনি সকলকে একত্রিত হয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।

দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক ও বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

উদ্যোক্তা ও গবেষকদের সহায়তায় সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৩:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬