ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধের জমা ভিক্ষার টাকায় দাফন সম্পন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ভোলার মনপুরায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ নিজের মৃত্যুর পর দাফন-কাফনের জন্য ভিক্ষার টাকা জমিয়ে রেখেছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মূলত সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে এই টাকা জমা করতেন। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই টাকাতেই তার দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।

বৃদ্ধের নাম ওয়াহাব পাটোয়ারী, যিনি স্থানীয়ভাবে ‘মপুর বাপ’ নামে পরিচিত। তিনি আন্দিরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর পর টাকার অভাবে নিজের জানাজা ও দাফন না হওয়ার আশঙ্কা করতেন তিনি।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কলাতলী ইউনিয়নের কবির বাজারে নিজের মেয়ের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর স্থানীয়রা তার জমা করা টাকায় দাফনের কাপড় কিনে মনির বাজার জামে মসজিদে জানাজা শেষে দাফন করেন।

স্থানীয়রা জানান, ওয়াহাব পাটোয়ারী সারাদিন বাজারে ভিক্ষা করতেন এবং সেই টাকা পুঁটলিতে করে রাখতেন। মৃত্যুর দিন রাতে তিনি মেয়ের বাড়িতে যান এবং সেখানে মারা যান।

মৃত্যুর পর চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে জমা রাখা টাকার পুঁটলি গণনা করে ৮ হাজার ৯৮৫ টাকা পাওয়া যায়। এরপর চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৃদ্ধের দাফন-কাফনের জন্য কিছু টাকা দেন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী জানান, ঘটনাটি হৃদয়বিদারক। ওয়াহাব পাটোয়ারীর শেষ ইচ্ছা অনুযায়ী সবকিছু করা হবে এবং স্থানীয়রা কুলখানির আয়োজন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

বৃদ্ধের জমা ভিক্ষার টাকায় দাফন সম্পন্ন

আপলোড সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬