ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনকে ‘ইসলামী শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক’ আখ্যা দিয়ে আইনটি প্রত্যাহারের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভায় জানানো হয়, সংশোধিত আইন অনুযায়ী, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগ, ব্যবহার ও দখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত করা হয়েছে। এ বিধান পিতা-মাতা, সন্তান, দাদা-দাদি ও নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ইসলামী শরিয়ায় হেবা একটি স্বতন্ত্র সম্পত্তি হস্তান্তর পদ্ধতি এবং হেবা সম্পন্ন হওয়ার পর এর মালিকানা শরিয়াহর নির্ধারিত বিধান অনুযায়ী নির্ধারিত হয়। তারা সংশোধিত বিধানকে শরিয়াহবিরোধী হিসেবে অভিহিত করে আইনটি পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানান।

সভায় আলেম-ওলামা ও ইসলামী আইনজ্ঞাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। আল-হাইআতুল উলয়া আশা প্রকাশ করেছে, সরকার সংশোধিত আইনটির শরয়ি ও সামাজিক প্রভাব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার

আপলোড সময় : ০৪:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬