ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে মানসিক কষ্টের কথা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮ বছর বয়সী জেসি চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’

জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে। পরিবারের সদস্যরা সকালে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে জেসিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। জেসির চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজ করছিলেন।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রেসিডেন্ট: মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ প্রয়োজন নেই

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে মানসিক কষ্টের কথা

আপলোড সময় : ০৩:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬