ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা ঝাড়ু হাতে মিছিল বের করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তারা পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ বলেন, রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস। তিনি সরকারের বিরুদ্ধে অসংসদীয় ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ করেন এবং বলেন, আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস-বিদ্যুতের সংকট ও দুর্নীতি অব্যাহত থাকবে। তার এই বক্তব্যের প্রতিবাদে শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

আপলোড সময় : ০১:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬