ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জ্যোতির্বিজ্ঞানী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যাসংক্রান্ত হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। হিজরি ১৪৪৮ সনের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ফেব্রুয়ারি মাসের শুরুতে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর মার্চ মাসের প্রথমার্ধে উদযাপিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৬ অথবা ৭ ফেব্রুয়ারি রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি অঞ্চলে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদুল ফিতর পালিত হয় হিজরি শাওয়াল মাসের প্রথম দিন। রমজান ২৯ অথবা ৩০ দিনে শেষ হলে ঈদের তারিখ নির্ধারিত হবে। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৮ অথবা ৯ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপনের সময়সূচি সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর শুরু হয়। সেক্ষেত্রে, মধ্যপ্রাচ্যে ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হলে বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

তবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জ্যোতির্বিজ্ঞানী

আপলোড সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬