জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সরকারি অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদাহরণ স্থাপন করছেন। তিনি বলেন, জনগণের করের টাকা সঠিকভাবে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরিধান করছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ও খাবারের খরচ কমানোর পাশাপাশি লোকবহরের ব্যবহারেও ব্যয় সাশ্রয়ের চেষ্টা করছেন।
নুরুল ইসলাম মনি বলেন, “শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা, উনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) ১৫০ টাকা বিল।” তিনি আরও জানান, সরকার ঋণ পরিশোধের জন্য জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করছে এবং এমপি-মন্ত্রীদের জন্য ব্যয়ের হিসাব দিতে হবে।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মনে করেন রাষ্ট্রের কোষাগার থেকে কোনো অবস্থাতেই একটি টাকাও অপচয় করা যাবে না। এজন্য তিনি ব্যক্তিগত জীবনযাপনেও ব্যয় কমানোর চেষ্টা করছেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি কার্যক্রমে ব্যয় সাশ্রয়ের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি-লোকবহর ব্যবহার কমিয়ে দিয়েছেন এবং অফিসে খাবারের খরচও কমাচ্ছেন।
অনলাইন ডেক্স 
























