ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই আসে না। তিনি বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলীয়ভাবে তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং বিএনপি প্রত্যেক নির্বাচনে একজন করে প্রার্থীকে সমর্থন দেবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কোনো দল বা গোষ্ঠীর ইচ্ছায় নয়, জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপলোড সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬