ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাক্‌স্বাধীনতা ও শালীনতার ভারসাম্য রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে বাক্‌স্বাধীনতা ও বাক্‌শালীনতার ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক স্বাধীনতা যেন বাক শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

প্রধানমন্ত্রী গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা চাই না দেশের জনগণের কাঁধে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসুক। রাজনৈতিক সংস্কৃতি গালাগালিতে পরিণত হওয়া উচিত নয়। এ জন্য দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘পারিবারিক পরিবেশে আমরা যে সকল কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কেন আমরা জনপরিসরেও সেই শব্দগুলো ব্যবহার করব?’ প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্য ও দেশের বিবেকবান নাগরিকদের উদ্দেশ্যে এ প্রশ্ন রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের পক্ষের শক্তির মধ্যে বিভেদ-বিরোধ ফ্যাসিস্ট অপশক্তিকে পুনরুজ্জীবিত করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র মেরামতের কাজ চালিয়ে যেতে হবে।’

সংসদ অধিবেশন বিকেল তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় এবং মাগরিবের নামাজের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। উল্লেখ্য, সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান স্পিকারের

বাক্‌স্বাধীনতা ও শালীনতার ভারসাম্য রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬