ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকরা দেশে প্রচুর খাদ্য উৎপাদন করছেন: খাদ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

দেশে খাদ্য উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যশিল্পের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য উৎপাদন এবং সেগুলো যথাযথভাবে প্রক্রিয়াজাত করে রফতানি বাড়াতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী জানান, কৃষকরা দেশে প্রচুর খাদ্য উৎপাদন করছেন এবং এসব খাদ্য আরও ভালোভাবে প্রক্রিয়াজাত করতে হবে। এতে দেশের চাহিদা পূরণ হবে এবং রফতানি বাড়বে।

তিনি আরও বলেন, সরকারের নীতি সহায়তার মাধ্যমে দেশের খাদ্যশিল্প ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। খাদ্যপণ্যের নিরাপত্তা এবং মানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ অনেক এগিয়েছে এবং এই শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পণ্যের মূল্য সংযোজন এবং বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিতে হবে। এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে এবং তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার গুরুত্ব

কৃষকরা দেশে প্রচুর খাদ্য উৎপাদন করছেন: খাদ্যমন্ত্রী

আপলোড সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬