ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে হাসনাতের অভিযোগ: ৪৮ ঘণ্টায় ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ১০৯টি 'উদ্দেশ্যমূলক সংবাদ' প্রকাশ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে তিনি এ বিষয়ে সম্পূরক প্রশ্ন করেন। হাসনাত জানান, বিদ্যমান প্রেস কাউন্সিল আইনে মূলত ছাপা সংবাদে অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে, কিন্তু অনলাইন সংবাদে এ ধরনের অভিযোগ করার সুযোগ নেই।

হাসনাত বলেন, সংসদে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো অনলাইনে হওয়ায় তিনি প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি। তিনি জানতে চান, বিরোধীদলের সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানোর ঘটনায় প্রতিকার পাওয়ার উপায় কী।

জবাবে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইনে আক্রমণের শিকার শুধু বিরোধীদলের সদস্যরাই নন, বরং নারী, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরাও এ ধরনের আক্রমণের শিকার হচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনলাইন সংবাদকেও প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

সংসদে হাসনাতের অভিযোগ: ৪৮ ঘণ্টায় ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ

আপলোড সময় : ১২:৫০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬