ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ৩২ পরিবার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং ৩২টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জাজিরপুল খাল দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে। দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, কেন্দুয়াই, রহিমপুর, রাজেন্দ্রপুরসহ বিভিন্ন গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কয়েকটি বাড়িতেও পানি ঢুকেছে।

আখাউড়া স্থলবন্দরের বিপরীতে থাকা আমদানি-রপ্তানিকারকদের অফিসেও পানি প্রবেশ করেছে। পাশের কয়েকটি হোটেল ও চায়ের দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসা বন্ধ রয়েছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, আখাউড়া পৌরসভা, মোগড়া ও দক্ষিণ ইউনিয়ন এলাকায় প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা কম বলে তিনি জানান।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে ৩২টি পরিবার পানিবন্দী রয়েছে। সীমান্তবর্তী স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনের জন্য ত্রাণও প্রস্তুত রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ৩২ পরিবার

আপলোড সময় : ০৪:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬