ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাতকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে দাফন করা হয়েছে।

জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়। এর আগে, সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাসনিম রিফাতের মরদেহ চট্টগ্রাম থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানাজায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হাজারো গ্রামবাসী অংশগ্রহণ করেন। জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তাসনিম রিফাত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য ছিলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে তিনি ও আরও এক সেনাসদস্য নিহত হন।

তাসনিম রিফাতের বয়স ছিল ২৮ বছর। তিনি স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত

আপলোড সময় : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬