ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সঙ্গে ইরানের গোপন বাণিজ্য ব্যবস্থা: মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরান ও চীনের মধ্যে একটি বিশেষ 'পণ্য বিনিময়' বা বার্টার ব্যবস্থা গড়ে উঠেছে। এই ব্যবস্থা ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।

ইরান চীন থেকে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও অন্যান্য পণ্য আমদানি করছে, যা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে গোপন পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই লেনদেনের আওতায় চীনা ক্রেতারা ইরানি তেলের অর্থ আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে একটি বিশেষ ফান্ডে জমা রাখে। এরপর তেহরান সেই অর্থ দিয়ে চীন থেকে সামরিক সরঞ্জাম, ড্রোনের পার্টস, ওষুধ, গাড়ি এবং যোগাযোগের প্রযুক্তি ক্রয় করে।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন আন্তর্জাতিক বিধিনিষেধ এড়িয়ে ইরানি তেল সরবরাহ পাচ্ছে। চীনা ব্যাংক ও সংস্থাগুলোর ওপর নজরদারি এড়াতে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে ইরানের তেলবাহী ট্যাংকার ও কিছু চীনা ফার্মের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়ার শঙ্কায় চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা থেকে আপাতত বিরত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

চীনের সঙ্গে ইরানের গোপন বাণিজ্য ব্যবস্থা: মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলা

আপলোড সময় : ০৪:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬