হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন। আজ, ১০ সেপ্টেম্বর, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই কর দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একাধিক রিট আবেদন দায়ের করা হয়েছিল।
হাইকোর্টের এই রায়ের ফলে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা কর পরিশোধ করতে হবে।
অনলাইন ডেক্স 

























