ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রখ্যাত পারস্য কবিদের সৃজনশীল কর্ম এ অঞ্চলের সাংস্কৃতিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। রাষ্ট্রপতি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে ইরানের মানুষের প্রতি মমত্ববোধের কথাও উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এই সংঘাতের ফলে আমদানিনির্ভর দেশগুলো, যেমন বাংলাদেশ, ব্যাপক জ্বালানি সংকটে পড়েছে। তিনি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি ইরানে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং ইসরায়েলি হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পুনর্ব্যক্ত করেন। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও সুশাসনের পরীক্ষা

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপলোড সময় : ০৩:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬