নবম জাতীয় বেতন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনের পরিমাণে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার ১০০ শতাংশ পর্যন্ত নিট পেনশন বৃদ্ধির ঘোষণা দিয়েছে, বিশেষ করে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম ভাতা পাওয়া ব্যক্তিদের জন্য। তবে, কর্মকর্তাদের পেনশনের পরিমাণ অনুযায়ী এই বৃদ্ধির হার ভিন্ন হবে।
অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, যেসব অবসরপ্রাপ্ত কর্মীর বর্তমান পেনশন কম, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি হবে। অন্যদিকে, যাদের পেনশন বেশি, তাদের বৃদ্ধির হার কম রাখা হচ্ছে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) এখনই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে না। মন্ত্রিসভা ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, সামরিক ও বেসামরিক উভয় খাতে একসঙ্গে এটি কার্যকর করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে। ২০১৯ সালের আগে অবসরে যাওয়া কর্মচারীদের তথ্যের অভাবও একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেক্স 





















