ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটার ভিডিও ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যুবকটি মাটিতে পড়ে চিৎকার করছেন, যখন এক ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায়। পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে আলোচনা শুরু হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম লিটন, তিনি আলী হোসেনের ছেলে এবং স্থানীয়ভাবে ‘লিটন পাগলা’ নামে পরিচিত। লিটন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন এবং খাবার চেয়ে মানুষের কাছে যান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লিটন শনিবার স্থানীয় সুমনের মায়ের কাছে ভাত চান। সুমনের অভিযোগ, লিটন তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, যার জের ধরে সুমন লিটনের ওপর হামলা চালান।

লিটনের পরিবার জানিয়েছে, হামলায় তার একটি হাত ও দুটি পা ভেঙে গেছে এবং বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটার ভিডিও ভাইরাল

আপলোড সময় : ১২:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬