ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে তৈরি করুন চকলেট তিরামিসু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

মেহমান আ্যপায়নে ডেজার্টের গুরুত্ব অপরিসীম। আধুনিক সময়ে তিরামিসু একটি জনপ্রিয় ডেজার্ট হিসেবে পরিচিতি পেয়েছে। ইতালিতে ১৯৬০-এর দশকে প্রথম তৈরি হওয়া এই ডেজার্ট আজ বিশ্বজুড়ে সমাদৃত।

বাড়িতে সহজেই বিভিন্ন স্বাদের তিরামিসু তৈরি করা সম্ভব। এর মধ্যে চকলেট তিরামিসু একটি আকর্ষণীয় বিকল্প। এটি তৈরি করতে প্রয়োজন হবে কিছু সহজ উপকরণ।

চকলেট তিরামিসুর জন্য প্রয়োজন: ২৫০ গ্রাম ক্রিম চিজ, ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, দেড় প্যাকেট লেডি ফিঙ্গার বিস্কুট, ১ কাপ দুধ, ১ কাপ কফি, ১ কাপ হুইপড ক্রিম এবং গলানো চকলেট।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে ক্রিম চিজ, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স ভালোভাবে বিট করুন। আলাদা একটি বাটিতে হুইপড ক্রিম বিট করে তাতে গলানো চকলেট মিশিয়ে নিন। এরপর দুই মিশ্রণ একত্রে মিশিয়ে ক্রিম তৈরি করুন।

লেডি ফিঙ্গার বিস্কুটগুলোকে দুধ-কফির মিশ্রণে চুবিয়ে একটি পাত্রে সাজান। বিস্কুটের ওপর ক্রিমি মিশ্রণের অর্ধেকটা ছড়িয়ে দিন। এরপর আবার কফিতে চুবানো বিস্কুটের স্তর দিন এবং বাকি ক্রিম ঢেলে সমান করে ছড়িয়ে দিন। শেষে কোকো পাউডার ছড়িয়ে ফ্রিজে ৮ থেকে ১০ ঘণ্টা রেখে দিন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

বাড়িতে তৈরি করুন চকলেট তিরামিসু

আপলোড সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬