ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জামায়াতের নতুন জেলা আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর নতুন জেলা আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। ২৩ বছর পর এই পদে পরিবর্তন এসেছে। নতুন কমিটির ঘোষণা গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এ আর হাফিজ উল্লাহকে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত।’

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি।’

নতুন দায়িত্ব পাওয়ার পর এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করে যাব।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

লক্ষ্মীপুরে জামায়াতের নতুন জেলা আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

আপলোড সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬