আজ ০৩ অক্টোবর বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। এ দিনটি প্রেমিকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষভাবে উদযাপন করা হয়। প্রেমিকারা এই দিনটিতে উপহার দিয়ে তাদের প্রেমিককে জানান দেন, তারা কতটা ভালোবাসেন।
প্রেমিকরা সাধারণত প্রেমিকার কাছে একটি বিশেষ স্থান অধিকার করে। তাদের দায়িত্ব শুধু মিষ্টি কথা বলা নয়, বরং কঠিন সময়ে পাশে থাকা এবং সাহস জোগানোও। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসের মাধ্যমে প্রেমিকদের প্রতি এই মূল্যায়ন করা হয়।
এ দিনটি উদযাপনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সঙ্গীর সঙ্গে তোলা ছবি প্রকাশ, ভালোবাসার বার্তা লেখার প্রবণতা দেখা যায়। অনেকেই ছোটখাটো উপহার বা পছন্দের খাবার দিয়ে সঙ্গীকে বিশেষ অনুভূতি দেয়ার চেষ্টা করেন।
বিশ্ব বয়ফ্রেন্ড দিবসের উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত নয়। ২০১০-এর দশকে স্যোশাল মিডিয়ায় দিনটি নিয়ে পোস্ট ও হ্যাশট্যাগ ব্যবহারের প্রবণতা বাড়তে থাকে। ০৩ অক্টোবর তারিখটি কেন এই দিবস হিসেবে নির্ধারিত হয়েছে, তা নিয়েও নিশ্চিত কোনো ব্যাখ্যা নেই।
এ দিনটি উদযাপনের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, তার পছন্দের খাবার তৈরি করা বা ছোট্ট উপহার দেওয়া হতে পারে উদযাপনের অংশ। আন্তরিকতা ও পারস্পরিক যত্নই দিনটির মূল বিষয়।
অনলাইন ডেক্স 

























