ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাত ধোয়া: সুস্থতার জন্য অপরিহার্য অভ্যাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া আমাদের জীবনে মরা-বাঁচার সঙ্গে জড়িত। হাত ধোয়ার মাধ্যমে কমপক্ষে ২০ ধরনের অসুস্থতা থেকে বাঁচা সম্ভব। করোনা সংক্রমণের পর থেকে হাত ধোয়ার গুরুত্ব আরও বেড়ে গেছে।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ জানিয়েছেন, খাবার গ্রহণের আগে এবং টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন অবস্থায় হাত মুখে দিলে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে, যা ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ নানা রোগের কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সি শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বছরে প্রায় ১০ লাখ ডায়রিয়াজনিত মৃত্যু এবং ১৬ শতাংশ শ্বাস-প্রশ্বাসের সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী বলেছেন, হাত ধোয়ার স্বাস্থ্যগত বিষয়টি সামনে আনা প্রয়োজন। গ্রাম-অঞ্চলে বসবাসকারী মানুষদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করা জরুরি।

সঠিকভাবে হাত ধোয়ার জন্য কলের পানি ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাতের সব অংশ ভালোভাবে ঘষতে হবে। এই অভ্যাস গড়ে তোলা আমাদের সুস্থতার জন্য অপরিহার্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ

হাত ধোয়া: সুস্থতার জন্য অপরিহার্য অভ্যাস

আপলোড সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬