ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটির ঝুলন্ত সেতু পানির নিচ থেকে ভেসে উঠলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

টানা ছয়দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে রাঙামাটির ঝুলন্ত সেতু ভেসে উঠেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকাশ চাকমা জানান, শুক্রবার বিকেলের দিকে ঝুলন্ত সেতু থেকে পানি সরে গেছে। বর্তমানে সেতুটির সংস্কারের কাজ চলছে এবং আপাতত পর্যটকদের কাছ থেকে সেতুতে চলাচলের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না। পানি সরে যাওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে টিকিটের টাকা নেওয়া হবে।

গত ২৯ আগস্ট টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যার ফলে ঝুলন্ত সেতুটি ডুবে যায়। এ কারণে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সেদিন দুপুর থেকে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ করে দেয়।

সেদিন রাত ৮ টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া শুরু হয়। রাত ১০টা ৩৫ মিনিটে ১৬টি গেট দিয়ে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল। পরবর্তীতে ৩০ আগস্ট সকাল ১০টা থেকে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

১৯৮৬ সালে রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় নির্মিত ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি বর্তমানে ‘সিম্বল অব রাঙামাটি’ হিসেবে পরিচিতি লাভ করেছে। সেতুটি দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা পিলারের ওপর নির্মিত এবং এটি জলপথ ও স্থলপথে সহজে যাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটির ঝুলন্ত সেতু পানির নিচ থেকে ভেসে উঠলো

আপলোড সময় : ০১:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬