ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শকদের মন জয় করেছে ‘মির্জাপুর: দ্য মুভি’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০১:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় মুক্তি পেয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি।

পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই সিনেমাটি বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার ও দিল্লিতে দর্শকদের মধ্যে ভালো সাড়া পেয়েছে। মুক্তির প্রথম দিনে ১১ হাজার ১৩৫টি শোতে প্রদর্শিত হয়েছে এবং গড় আসন পূর্ণতার হার ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ।

দিনের বিভিন্ন সময়ের দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সকালে আসন পূর্ণতার হার ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ, বিকেলে ৪১ দশমিক ১৫ শতাংশ এবং সন্ধ্যায় ৪১ দশমিক ৮৫ শতাংশে পৌঁছেছে। রাতের শোগুলোতে আসন পূর্ণতার হার ৬২ দশমিক ৩৮ শতাংশে পৌঁছায়।

মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, সিনেমাটি প্রথম দিনে ১৮ থেকে ২০ কোটি রুপি আয় করতে পারে। তবে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ায় সেই পূর্বাভাস বেড়েছে। বর্তমান গতি অব্যাহত থাকলে প্রথম দিনেই সিনেমাটির আয় ২৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘মির্জাপুর: দ্য মুভি’ অ্যামাজন এমজিএম স্টুডিওস ও এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু শর্মা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

দর্শকদের মন জয় করেছে ‘মির্জাপুর: দ্য মুভি’

আপলোড সময় : ০২:০১:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬