বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউরো স্টার লাইন পরিবহনের একটি এসি বাস বরিশালের দিকে যাচ্ছিল। আশোকাঠি নির্মাণাধীন মডেল মসজিদের পাশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।
তিনি আরও জানান, রেকার দিয়ে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে এবং নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখে পরবর্তীতে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 






















