ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎস খুঁজছে। তিনি আজ শনিবার রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময় অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এ কারণে জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে কাজ করছে সরকার।

তিনি জানান, সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও কাজ চলছে। প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগের জন্য চীন, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক উৎস নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে এবং বিনিয়োগকারীদের হয়রানি কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপলোড সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬