ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মোমিন শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, হাজতখানার ভেতরে থাকা অপর এক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সিরাজগঞ্জে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

আপলোড সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬