ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, অতীতে কখনোই এমন সুযোগ পাননি। তিনি শুক্রবার (৪ আগস্ট) নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাকস্বাধীনতার অধিকার সবার রয়েছে এবং সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। সাংবাদিকদের স্বাধীনভাবে লিখতে, বলতে এবং মত প্রকাশ করতে হবে, এটাই সরকারের কাম্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং রাষ্ট্র ও দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে তিনি জানান, সাংবাদিকদের পেনশনের দাবি বিবেচনায় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সভাটি সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৪:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬