ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে গেলেন রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন। রিজভী কিছুটা সময় প্রতিমন্ত্রী আবুল বারীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে তার শারীরিক অবস্থার তথ্য সংগ্রহ করেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন প্রতিমন্ত্রী আবুল বারী। দুর্ঘটনায় তিনি ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানিয়েছেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পায়ে এবং বুকে আঘাত লেগেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

হাসপাতালে প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে গেলেন রিজভী

আপলোড সময় : ১২:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬