ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা: ভিসাপ্রত্যাশীদের জন্য দালালদের প্রতি সাবধানতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন দালাল 'নিশ্চিত ভিসা', 'দ্রুত প্রক্রিয়াকরণ' ও 'নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট'-এর মতো প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থ, ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে।

ভিসাপ্রত্যাশীদের অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত, শিক্ষার দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা: ভিসাপ্রত্যাশীদের জন্য দালালদের প্রতি সাবধানতা

আপলোড সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬