ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পাসে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগের সুযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ নৌবাহিনী ‘অফিসার ক্যাডেট’ পদে ২০২৭বি ব্যাচে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

নিয়োগের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। নারীদের জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

বয়সসীমা ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

নিয়োগপ্রাপ্তদের বেতন বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী নির্ধারিত হবে। প্রশিক্ষণের সুযোগও থাকবে ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে। চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি হিসেবে ১০০০ টাকা অফেরতযোগ্য পাঠাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে যেতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

এইচএসসি পাসে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগের সুযোগ

আপলোড সময় : ০১:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬