ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ, অবস্থান কর্মসূচি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রংপুরের পীরগাছা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন প্রফেসর রফিকুল হাসান। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন এবং ব্যাংকটির সেবা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। গ্রাহকদের মতে, ব্যবস্থাপকের আচরণে সাধারণ মানুষ ব্যাংকটির সেবা নিতে আগ্রহ হারাচ্ছেন।

গ্রাহক মাসুদ রানা অভিযোগ করেন, ব্যাংক নির্ধারিত সময়ের আগেই গেট বন্ধ করে দেয়, ফলে সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন। এছাড়া, আব্দুস ছালাম জানান, স্বাভাবিক ব্যাংকিং সেবা পেতে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

হাবিব উল্লাহ নামে এক গ্রাহক দাবি করেন, হিসাব খোলার পর তাকে চেকবই দেওয়া হয়নি এবং চেকবই পাওয়ার জন্য ৫০০ টাকা নেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, ব্যবস্থাপকের সঙ্গে দেখা করা কঠিন এবং ঋণের আবেদন নিয়ে গেলে অনেক সময় সরাসরি ঋণ দিতে অস্বীকৃতি জানানো হয়।

অবস্থান কর্মসূচির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি সোনালী ব্যাংকের অন্যান্য শাখায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপক মনিরুজ্জামান কোনো জবাব না দিয়ে বলেন, ‘আমি দূরে আছি। রবিবার শাখায় আসেন, একসঙ্গে চা খাবো।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ, অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬