ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জ্বালানি মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া কবরস্থান মাদ্রাসায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সরকার। অনুষ্ঠানে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষার্থীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের মাঝে খাবার পরিবেশন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপেক্সকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে জ্বালানি মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬