ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে পুলিশের হয়রানির অভিযোগে মশাল মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজশাহীর পবায় ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত এক তরুণকে পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছেন ওই নেতা ও তার সমর্থকরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুশায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বক্তব্য দেন সাদমান সাকিব, যিনি পবা উপজেলার দারুশা রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং গত ১৫ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী। তবে ছাত্রদলে এখনো তার কোনো পদ নেই।

সাদমান সাকিব অভিযোগ করেন, গত ২৮ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠান শেষে মধ্যরাতে তার দুই কর্মী নাজমুল ও রেফাজুল তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন। শিশাপাড়া ঈদগাহের সামনে কর্ণহার থানা পুলিশের একটি দল তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উজ্জ্বল নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) তাদের হয়রানি করেন এবং সাদমানকে কটূক্তি করেন বলে অভিযোগ তার।

সাদমান বলেন, পুলিশকে জানানো হয়েছিল তারা তাকে বাসায় নামিয়ে দিয়ে ফিরছেন। এরপরও তল্লাশির নামে তাদের হয়রানি করা হয় এবং তাকে কটূক্তি করা হয়। মশাল মিছিলের পর সমাবেশে তিনি বলেন, বয়স কম দেখে তাদের হালকাভাবে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু পুলিশের আচরণ খারাপ ছিল।

এ সময় তিনি স্থানীয় বিএনপির কিছু নেতার সমালোচনা করেন এবং পুলিশি হয়রানির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আরএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের বিষয়ে কর্ণহার থানার ওসি হাবিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান বলেন, থানার সামনে মশাল মিছিল ও সমাবেশের ভিডিও তিনি দেখেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালের বন্যার ক্ষতিপূরণ দাবি, ভারতসহ তিন দেশের প্রতি আহ্বান

রাজশাহীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে পুলিশের হয়রানির অভিযোগে মশাল মিছিল

আপলোড সময় : ০৩:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬