ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল, তবে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা হয়। হামলার সময় তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে তিনি অক্ষত ছিলেন।

এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে। এর আগে একই মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরও এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, পরে তারা জামিনে মুক্তি পান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে

আপলোড সময় : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬