ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনের দায়মুক্তি চ্যালেঞ্জ করে রিট দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

রিটটি দায়ের করেছেন সৈয়দ মেজর বজলুল হুদার ভাই এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা নুরুল হুদা। তার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।

আবেদনে বলা হয়েছে, সংবিধান সংশোধন বা সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি না করে অধ্যাদেশ জারি করে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রিটে সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, এ ধরনের দায়মুক্তি দেওয়ার ক্ষেত্রে সাংবিধানিক ও আইনি ভিত্তি থাকা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন

সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনের দায়মুক্তি চ্যালেঞ্জ করে রিট দায়ের

আপলোড সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬