ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

জামালপুর সদরে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের অভিযোগে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন জামালপুর সদর উপজেলার মো. ছাত্তার আলী, আব্দুল মালেক এবং মো. আনোয়ার।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১১টার দিকে ছাত্তার আলী ও তার সহযোগীরা ভুক্তভোগীকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে আনোয়ার ও মালেকসহ অন্যরা চারদিকে ঘিরে পাহারায় থাকে এবং ছাত্তার আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আসামিরা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগী নারী ২২ অক্টোবর জামালপুর থানায় ছাত্তার আলী, আব্দুল মালেক ও আনোয়ারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালীন সময়ে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক রায় দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

জামালপুরে নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ০২:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬