ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি: সুবিধা ও শর্তাবলী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দুটি দেশের ক্ষেত্রে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা রয়েছে। আর একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

সোমবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা-২ থেকে প্রকাশিত তালিকায় এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তিতে আবদ্ধ দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়ার সঙ্গে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। তবে তালিকায় উজবেকিস্তানের চুক্তিকে এখনো প্রস্তাবিত ভিসা ওয়েভার অ্যাগ্রিমেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেও এটি এখনো কার্যকর হয়নি।

মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের সব ধরনের পাসপোর্টের জন্য ভিসা অব্যাহতি সুবিধা রয়েছে। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে গেলে এই সুবিধা প্রযোজ্য হবে না। দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপের ক্ষেত্রে দুই দেশের নাগরিকরা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়া অবস্থান করতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি: সুবিধা ও শর্তাবলী

আপলোড সময় : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬