ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার মা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তিনি একই সঙ্গে পরিবারের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর নুসরাতের মা শিরিন আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা এই রায়ে সন্তুষ্ট। আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখন আমাদের নিরাপত্তা প্রয়োজন। গত সাত বছর আমাদের নিরাপত্তা ছিল, এখন নিরাপত্তা আরও বাড়াতে হবে। আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে, যেখানে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ নুসরাতের শ্লীলতাহানি করার পর তাকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতের মৃত্যু ঘটে ২০১৯ সালের ১০ এপ্রিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার মা

আপলোড সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬