ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত চোরকে উদ্ধার করতে ৯৯৯-এ কল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকায় নির্মীয়মাণ একটি পাওয়ার প্ল্যান্ট থেকে কামরুল নামের একজন ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছেন।

এ ঘটনা বুধবার (১৯ আগস্ট) রাতে ঘটে। কামরুল ৯৯৯-এ ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। পরে ৯৯৯ তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানায়।

ফায়ার সার্ভিসের লিডার বৌদ্ধদেব সরকার ৯৯৯-এ কলটি রিসিভ করার বিষয়টি নিশ্চিত করেন। ৯৯৯ কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া কলটি গ্রহণ করেন এবং ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

ঘটনা সূত্রে জানা যায়, কামরুল এবং তার সহযোগী জিহাদ (১৮) বিদ্যুতের তার চুরি করতে যান। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। কামরুল জানান, তিনি নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হন, তবে তার আঘাত ততটা গুরুতর নয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৯৯৯-এ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ২৪ আগস্ট

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত চোরকে উদ্ধার করতে ৯৯৯-এ কল

আপলোড সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬