ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। তার স্ত্রী ও সাংবাদিক তারিন আক্তার ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ জুলাই সকালে খোরশেদ আলম সোহেলের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে মারধর করে।

তারিন আক্তার জানান, গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম সোহেলকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে তারিন আক্তার অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা করা হয়েছে এবং হামলার পেছনে ‘মবের নাটক সাজিয়ে’ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষা ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বক্তব্য: খালেদা জিয়ার সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে

খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আপলোড সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬