ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিকে প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) দেশের প্রথম প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি শুরু করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হতে পারে যে, এটি প্রথম বিশ্ববিদ্যালয়, যা প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে জাবির সিনেট ভবনে ‘সাসটেইনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি’ শীর্ষক টেকসই প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের মূল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারটি পরিবেশ অধিদপ্তরের অধীন একটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়, যা জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর কারিগরি সহায়তা ও নরওয়ে সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শুধু সরকারি উদ্যোগ ও আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে ধীরে ধীরে তা বন্ধ করতে হবে।

ইউনিডো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন বলেন, প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারের পরিবেশগত প্রভাব মোকাবিলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করার ক্ষেত্রে ইউনিডো অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ২৪ আগস্ট

জাবিকে প্লাস্টিকমুক্ত বিশ্ববিদ্যালয় করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬